banglahour

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু, নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:৫৩ অপরাহ্ন

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় নড়াইল চৌরাস্তার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল এলাকায় এসে শেষ হয়। মিছিলে সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের পাশাপাশি নারী নেত্রীরাও অংশ নেন।বিক্ষোভ শেষে মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জরুল সাঈদ বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুজ্জামান মিলন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম

প্রধান বক্তা ছিলেন:

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ কোরেশী আসাদ

অন্যান্য বক্তারা হলেন:

অ্যাড. এস এম আব্দুল হক, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, পিপি, নড়াইল জজ কোর্ট

আলী হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি

শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক সাংগঠনিক সম্পাদক

মোজাহিদুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি

তেলায়েত হোসেন বাবু, সভাপতি, নগর বিএনপি

খন্দকার ফশিয়ার রহমান, সাধারণ সম্পাদক, নগর বিএনপি

সালেহা বেগম, জেলা সেক্রেটারি, মহিলা দল

বক্তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে হত্যাকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটানো হচ্ছে। তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, দ্রুত এই অস্থিতিশীলতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় দেশবাসীর ক্ষোভ বিস্ফোরিত হবে।সমাবেশে দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল