banglahour

চিতলমারীতে ৫,৩৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:৫৬ অপরাহ্ন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৫ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল বেলা চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি গ্রামে বাবুলের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন। গ্রেফতারকৃত বাবুল শেখ স্থানীয় আব্দুল হাকিম শেখের ছেলে। ওসি শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবুল শেখের বসতঘর থেকে মোট ৫,৩৮০ পিস ইয়াবা, নগদ ১১,৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ৫টি চাপাতি ও ৫টি হাতুড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এ ঘটনায় বাবুল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন চিতলমারী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বাবুল শেখ চিতলমারীসহ আশপাশের এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল