banglahour

আন্তঃধর্মীয় সংলাপে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানালেন ক্যাথলিক চার্চের দূত

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১১ মাস আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ১:১১ অপরাহ্ন

আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে আজ রাজধানীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আর্চবিশপ র‌্যান্ডাল আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এক আন্তঃধর্মীয় সংলাপ কর্মসূচিতে অধ্যাপক ইউনূসকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি জানান, এই সংলাপ একটি “দ্বিমুখী পদ্ধতির” মাধ্যমে পরিচালিত হবে, যার মধ্যে থাকবে একাডেমিক আলোচনার পাশাপাশি বাস্তবভিত্তিক সংলাপ, যা সাধারণ জনগণের মধ্যেও সচেতনতা ও সম্প্রীতি গড়তে ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সহনশীলতা, আন্তধর্মীয় বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে উৎসাহিত করা—বিশ্বব্যাপী বন্ধুত্বের সংস্কৃতি গড়ে তোলা।

এ সময় আর্চবিশপ র‌্যান্ডাল প্রধান উপদেষ্টাকে আগামী সেপ্টেম্বর মাসে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের আয়োজনে রোমে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণও জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি আপনাদের আন্তঃধর্মীয় সংলাপের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

সাক্ষাতে দুই পক্ষের মধ্যে ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক সম্মান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল