banglahour

ভালুকায় মা ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা, দেবর নজরুল গ্রেফতার

অপরাধ | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ

(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে একই পরিবারের তিনজন—মা ও দুই শিশুকে হত্যার অভিযোগে দেবর নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহত ময়না আক্তার ছিলেন নজরুলের ভাবি। নজরুল জামিনে মুক্ত হয়ে তার ভাই রফিকের ভাড়া বাসায় বসবাস করছিলেন। এ নিয়ে ভাবি ময়না তাকে নানা সময় জেলে পাঠানোর হুমকি দিতেন এবং মারধর করতেন বলেও জানান অভিযুক্ত। এসব ঘটনা থেকে পুঞ্জিভূত ক্ষোভে সোমবার রাতে ধারালো দা দিয়ে ময়নাকে জবাই করে হত্যা করে নজরুল। এ সময় ঘুম ভেঙে গেলে ভাইয়ের শিশু সন্তান রাইসা ও নীরবকেও হত্যা করে সে। ঘটনার পরপরই নজরুল অটোরিকশায় করে পালিয়ে গাজীপুরে চলে যায়। পুলিশ জানায়, গ্রেফতার নজরুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল