
(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ৬:৩১ অপরাহ্ন
বাগেরহাটের ফকিরহাটে গরুর জন্য ঘাস কাটার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাতিয়াবাড়িয়া গ্রামের মকসুদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৈয়দমহল্লা এলাকার শেখ কামরুল ইসলাম জুয়েলের গরুর খামারে কাজ করতেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটার মেশিনে কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে খামারের অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিমুল বলেন, "রোগীকে মৃত অবস্থায় আমাদের কাছে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রাথমিক আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।