banglahour

ভৈরবে সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

স্বাস্থ্য | ভৈরব প্রতিনিধি, এম এ হালিম

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০১ অপরাহ্ন

ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের জন্য আয়োজিত এই ক্যাম্পে ৬০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। পাশাপাশি চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।বৃহস্পতিবার সকালে পৌর এলাকার আঃ আজিজ মাতৃসদনে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ১৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা। পুরো কার্যক্রমটি পরিচালনায় ছিল ভৈরব উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। তিনি জানান, “সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে স্থানীয় মানুষের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টা করা হয়েছে।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল