banglahour

করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধ | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী (৩০) হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। দণ্ডপ্রাপ্ত সবাই এবং নিহত সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নিহত সৈয়দ আলীর সঙ্গে আসামিদের বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধ ছিল। ঘটনার দিন ২০১৬ সালের ২৩ মার্চ সৈয়দ আলী নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ২৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মো. শহর আলী ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল