banglahour

জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার প্রেসক্লাবে

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:২৮ অপরাহ্ন

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আমীর মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, রুটি, ডিম, আলু ভাজি ও শুকনো খাবার নিয়ে জামায়াতের কর্মীরা নিজেদের অর্থায়নে জাতীয় সমাবেশে অংশগ্রহণ করবেন। কারো কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হবে না। নিজেদের পকেট থেকে খরচ করে তারা ঢাকায় যাচ্ছেন। তিনি আরও বলেন, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক এই সমাবেশ গতানুগতিক নয়। এখানে ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া উন্নত করা হবে। লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন দিতে হবে, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে, এক কোটি প্রবাসীর ভোট প্রদান নিশ্চিত করতে হবে এবং খুনি হাসিনার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমীর মাহবুব আশিক, সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি হাফেজ এমদাদুল্লাহ জামেন, সাবেক জেলা সভাপতি হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল