banglahour

ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্স শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশ্ব | আবু তাহির, ফ্রান্স,প্রতিনিধি।

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৮ অপরাহ্ন

ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্স শাখার ২০২৫-২০২৮ সালের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই ২০২৫, রোববার, ফ্রান্সের ক্যাতসিমার বটতলা মিলনায়তনে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসানুল হক বুলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিল্টন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম মিয়া।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মোল্লা। এরপর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ:
মানিক মিয়া, সাহেদ আলী, শামিম মোল্লা, আসাদ আলম বেপারী, জিন্না মিয়া, আবু বকর দুদু, ফরিদুর রহমান, সামসুল হক হামিদ, আপেল শিকদার ও আ: মান্নান খান।

এছাড়াও বক্তব্য রাখেন:
সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সরকার, সহ-সভাপতি সাহিনুর ইসলাম, জিয়াউর মাদবর, মাসুদুর রহমান, আ: ছালাম মিয়া, বাবুল বেপারী, যুগ্ম সম্পাদক হাসান হাওলাদার, নাইম আহমেদ, মো: কামরুজ্জামান, আল মামুন, বোরহান সরকার, খন্দকার পারভেজ, সোহাগ মো: ইয়াসিন, সহ সাংগঠনিক সম্পাদক হিমন মাহামুদ হিমু, তারেক আহমেদ, মাহমুদুল হাসান, সাব্বির হোসেন, প্রচার সম্পাদক খোকন সরকার রিয়াম, সহ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জুনায়েত খান (পাখি), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তৌফিকা শাহেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আতিকুল ইসলাম খান, কার্যনির্বাহী সদস্য সরোয়ার হোসেন, মো: রেজাউল করিমসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের প্রয়োজনীয়তা ও লক্ষ্য তুলে ধরে বলেন, প্রবাসে বসবাসরত ঢাকা বিভাগের প্রবাসীদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যেতে এ সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতে এ সংগঠন প্রবাসীদের পাশে আরও কার্যকরভাবে দাঁড়াবে।

পরিশেষে সভাপতি আহসানুল হক বুলু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল