banglahour

পিরোজপুরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

খেলা | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:৫২ পূর্বাহ্ন

পিরোজপুরে ছাত্র-জনতার ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে আয়োজিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান নিজে প্রতিযোগিতায় নেতৃত্ব দেন। ম্যারাথনটি শুরু হয় বেকুটিয়া সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজা থেকে এবং শেষ হয় প্রায় চার কিলোমিটার দূরে পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে। প্রতিযোগিতা শুরুর স্থানটি পরিণত হয় উৎসবমুখর এক জনসমুদ্রে; স্থানীয় শত শত নারী-পুরুষ ম্যারাথন দেখতে ভিড় করেন সেখানে।

এই প্রতিযোগিতায় অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৩০০।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা জানান, শহীদদের স্মরণে এমন আয়োজনে যুক্ত হতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। পুরো আয়োজনজুড়েই ছিল প্রাণচাঞ্চল্য ও দেশপ্রেমের আবহ।

জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। তাদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের ম্যারাথন আয়োজন করা হয়েছে। এতে জেলার সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করছে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ম্যারাথন শেষে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল