banglahour

ধামরাইয়ে স্বজন পরিবহনের নতুন বাস সার্ভিস উদ্বোধন

সারাদেশ | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) |

(১০ মাস আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ৭:৩৩ অপরাহ্ন

ঢাকার ধামরাইবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বাস সার্ভিস চালু করলো স্বজন পরিবহন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড থেকে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।নতুন চালু হওয়া বাস সার্ভিসটি ধামরাইয়ের কালামপুর থেকে শুরু হয়ে সাভার, গুলিস্তান হয়ে সদরঘাট পর্যন্ত চলবে। এই রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস চলাচল করবে বলে জানিয়েছেন পরিবহন কর্তৃপক্ষ।ধামরাই অংশের সার্বিক তদারকির দায়িত্বে থাকা ফরহাদ হোসেন রিমন বলেন,আমরা যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সময়মতো, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, রাজধানীর সঙ্গে ধামরাইয়ের সরাসরি ও মানসম্পন্ন বাস যোগাযোগের দাবি তারা বহুদিন ধরেই করে আসছিলেন। স্বজন পরিবহনের এই পদক্ষেপ ধামরাইবাসীর যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমিয়ে দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, ঢাকা মহানগরীর দক্ষিণাংশের সদরঘাট ও গুলিস্তানের সঙ্গে ধামরাইয়ের নিরবচ্ছিন্ন গণপরিবহন সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্বজন পরিবহনের নতুন সার্ভিস সেই দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল