banglahour

পঞ্চগড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

সারাদেশ | এস.এম. হাসিবুল ইসলাম, প্রতিনিধি, পঞ্চগড়।

(১০ মাস আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ৯:২১ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের স্মরণে পঞ্চগড়ে মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে মৌন মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।মিছিল শেষে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেনবিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের এক সাহসী অধ্যায়। সেই চেতনা ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। শহীদদের রক্ত যেন বিফলে না যায়, সে জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল