banglahour

জামালপুরে চরমোনাই পীর: “সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ১০:০৫ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, “প্রথমে নির্বাচনী পদ্ধতির সংস্কার, তারপর জাতীয় নির্বাচন। পরিবেশ কতটুকু গ্রহণযোগ্য তা যাচাইয়ে আগে পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচন দিতে হবে।”

শুক্রবার বিকেলে জামালপুর সদর উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মুফতী ফয়জুল করীম জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধ করতে হবে। আমাদের কৃষ্টি-সংস্কৃতিবিরোধী কোনো বিদেশি কার্যালয় এ দেশে থাকতে পারে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো—এই কার্যালয় বন্ধ করুন। অন্যথায় জনগণ ঐক্যবদ্ধভাবে এটি বন্ধ করতে বাধ্য হবে।

সদর উপজেলার নান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ গণসমাবেশে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী এবং সাবেক সভাপতি ডা. সৈয়দ মুহাম্মদ ইউনুস আহাম্মেদ। সমাবেশে এনসিপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

গণসমাবেশ শেষে তিনি জামালপুর শহরের ফৌজদারি চত্বরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অপর এক সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল