
(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ২:৪৪ অপরাহ্ন
১৯ জুলাই, শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১৯৭৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং ১০ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিৎ সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।
কর্মসূচির শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।