banglahour

ঢাকা সমাবেশে যাত্রাকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমিন

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ২:৫০ অপরাহ্ন

চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী জাতীয় সমাবেশে যাত্রার প্রাক্কালে জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, “এই সমাবেশ থেকে জাতি পাবে নতুন বার্তা—জাতীয় ঐক্য ও গণআন্দোলনের নতুন গতি সেখান থেকেই শুরু হবে।শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার পর চুয়াডাঙ্গা জেলা সদর থেকে এক বিশাল বহর নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন,
এ সমাবেশ হবে গত ৫৪ বছরের মধ্যে জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ। এটি মানবিক বাংলাদেশ গড়ার রোডম্যাপ উপস্থাপনের একটি ঐতিহাসিক উপলক্ষ হবে। দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশের মানুষ নতুন বার্তা পাবে।জেলা আমীর জানান, সাড়ে পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে ৭৭টি বাস ও ১৫টি মাইক্রোবাসে করে তারা ঢাকায় যাত্রা শুরু করেছেন। তিনি বলেন, “আমাদের প্রত্যেকটি গাড়ি সুশৃঙ্খলভাবে যাত্রার প্রস্তুতি নিয়েছে। আমি চুয়াডাঙ্গার নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই এই সংগঠিত প্রস্তুতির জন্য।তিনি আরও বলেন, জাতীয় সমাবেশে যোগদান শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হবে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের দৃঢ় অঙ্গীকার।চুয়াডাঙ্গা থেকে রওনা হওয়ার সময় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা ও আশাবাদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল