banglahour

সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু, পেশ ৭ দফা দাবি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৪ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির প্রবর্তন, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগেই সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়, যেখানে সাইফুল্লাহ মানসুর উপস্থাপনা ও সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনা করে।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাঁর উপস্থিতির পর পুরো মঞ্চে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই উদ্যানে। অনেকেই দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত পাঞ্জাবি, টি-শার্ট এবং ব্যানার নিয়ে সমাবেশস্থলে এসেছেন। উদ্যানে ভেতরে জায়গা না পেয়ে হাজার হাজার সমর্থক অবস্থান করছেন বাইরেও।

দলটির উত্থাপিত সাত দফা দাবি হলো:
১. অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
২. জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার দৃশ্যমান বিচার
৩. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
৪. 'জুলাই সনদ' ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৫. আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন
৬. প্রয়োজনীয় মৌলিক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার
৭. এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ

বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম দলটি এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে, যা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল