banglahour

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে জাসাসের মানববন্ধন পিরোজপুরে

রাজনীতি | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৭:২৮ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা জাসাস।

এতে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতৃত্ব, তার ছবি নিয়ে অবমাননাকর আচরণ জাতির ইতিহাস ও গণতন্ত্রের ওপর আঘাত। একই সঙ্গে তারেক রহমানকে নিয়ে কটুক্তিরও নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন—জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা জাসাসের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যারা এই অপচেষ্টা চালাচ্ছে, তাদের রুখে দাঁড়াতে হবে গণতান্ত্রিক শক্তিকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল