banglahour

ধামরাইয়ে এক শহীদ, এক বৃক্ষ শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণে কৃষ্ণচূড়া রোপণ

সারাদেশ | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) |

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের পুকুর পাড়ে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক। সার্বিক সহায়তা করেন উপজেলা বন কর্মকর্তা মো. নুরুজ্জামান হোসেন।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের আন্দোলন চলাকালে ধামরাইয়ে পুলিশের গুলিতে শহীদ হন আফিকুল ইসলাম সাদ। তার স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবার ও সহপাঠীদের মাঝে দেখা যায় আবেগঘন পরিবেশ।সাদের মা বলেন,আমার বুকটা ফেটে যায় ছেলের কথা বললেই। আমি গর্বিত, কারণ সে দেশের জন্য শহীদ হয়েছে। আবার মর্মাহতও। সরকার আমাদের সন্তানদের স্মরণে যে উদ্যোগ নিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার সাদসহ সব শহীদের জন্য দোয়া করবেন।ইউএনও মামনুন আহমেদ অনীক বলেন,ধামরাইয়ের কৃতি সন্তান শহীদ আফিকুল ইসলাম সাদ গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ অংশ ছিলেন। তার স্মরণে এই বৃক্ষরোপণ শুধু একটি গাছ নয়—এটি প্রতীক, স্মৃতি, এবং আমাদের দায়বদ্ধতার চিহ্ন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বন কর্মকর্তা মো. নুরুজ্জামান হোসেন, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ওমর ফারুক, শহীদের ছোট ভাই আবির হোসেন, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল