banglahour

রাজধানী থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন সি-ব্লক খেলার মাঠ এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ বিল্লাল হোসেন (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব ৩।

৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় গ্রেফতার তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান,আসামীর বিরুদ্ধে খিলগাঁও থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল