banglahour

ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদ রুখে দিতে হবে" — শহীদ আবু ছায়েদের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতা ফরহাদ আজাদ

রাজনীতি | এস. এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৮:৩৭ অপরাহ্ন

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পঞ্চগড়ের প্রথম সন্তান আবু ছায়েদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানের হাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন২০২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে একত্রিত হতে হবে। ফ্যাসিবাদকে প্রতিহত করতে এখন ঐক্যই একমাত্র পথ।তিনি বলেন,আন্দোলন চলবে, তবে সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে হবে। ভবিষ্যতের নির্বাচনেও সকল গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে অংশগ্রহণ করতে হবে।আবু ছায়েদের শহীদ হওয়ার প্রসঙ্গে স্মৃতিচারণ করে ফরহাদ হোসেন বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। পরে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর আমরা এম্বুলেন্স ভাড়া করে লাশ গ্রামের বাড়িতে আনি। দুঃখজনকভাবে, তখন আওয়ামী লীগের স্থানীয় নেতারা দাফনে বাধা দেয়। বিএনপি নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেন।অনুষ্ঠানে শহীদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, ছেলে মামুন ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে নেতাকর্মীরা শহীদ আবু ছায়েদের কবর জিয়ারত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল