banglahour

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ গ্রেফতার ২

অপরাধ | মো. সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধ ।

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৩:৪১ অপরাহ্ন

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি ছয় চাকা বিশিষ্ট ট্রাকসহ দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছোরা, চারটি লক কাটার ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়। রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলা ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন—জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মো. বিল্লালের ছেলে মো. শাহাজল (৩৮), যিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মৃত হাকিমের ছেলে মো. সুমন মিয়া (৩৫), যিনি গাজীপুর জেলার বাসন থানার মোঘরখাল এলাকায়। পুলিশ জানায়, পিসিপিআর পর্যালোচনায় ধরা পড়ে—মো. শাহাজলের বিরুদ্ধে ২০২১ সালের ২৫ মে জামালপুরের বকশিগঞ্জ থানায় দায়ের করা জিডি নং-৯৫৫/২০২১-এ তিনি অভিযুক্ত ছিলেন।
অন্যদিকে মো. সুমন মিয়ার বিরুদ্ধে ২০২৫ সালের ১০ মে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় এফআইআর নং-১০, ধারা ৩৯৯/৪০২ (দণ্ডবিধি, ১৮৬০) অনুযায়ী মামলা দায়ের করা হয়, যার জিআর নং-১৫৭/২০২৫। তিনি সেখানে তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি (উত্তর) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

???? ডিবির ওসি জালাল উদ্দিন বলেন:
"গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল