
(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৩:৪৪ অপরাহ্ন
চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় স্থানীয় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু (৪৫), একই ওয়ার্ডের সহসভাপতি আবু তালেব (৫৮) এবং হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী (৫৪)। পুলিশের বক্তব্য:
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় নাশকতা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখিত মামলার নম্বর: ১৪(১০)২৪, ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড।
গ্রেপ্তারকৃতদের রবিবার (২০ জুলাই) আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।