banglahour

সবার প্রিয় বাকপ্রতিবন্ধী মোজাম্মেল তালগাছ থেকে পড়ে গুরুতর আহত — চিকিৎসার জন্য প্রয়োজন সাহায্যের হাত

সারাদেশ | মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালী

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ১০:৫৪ অপরাহ্ন

পটুয়াখালীর মহিপুর উপজেলার বিপিনপুর গ্রামে তালগাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন বাকপ্রতিবন্ধী ও হতদরিদ্র মো. মোজাম্মেল (৪৫)। পাঁজরের হাড় ভেঙে গেছে এবং মেরুদণ্ডে গুরুতর ফ্র্যাকচার হয়েছে। বর্তমানে তিনি কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন, তবে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর প্রয়োজন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে বিপিনপুরের বাসিন্দা মামুন হাওলাদারের একটি তালগাছে তালপাতা কাটতে গিয়ে আনুমানিক ৬০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান মোজাম্মেল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক এবং উন্নত চিকিৎসা ছাড়া জীবনের ঝুঁকি রয়েছে।

মোজাম্মেল একজন বাকপ্রতিবন্ধী, শিশুকালে বাবাকে হারিয়ে দিনমজুরের কাজ করে জীবিকা চালাতেন। তাল ও নারিকেল গাছ পরিষ্কারের কাজই ছিল তার প্রধান উপার্জনের মাধ্যম। জীবনে বহুবার নিজে না খেয়েও অন্যকে সাহায্য করেছেন, বলছিলেন তার প্রতিবেশী রিপন মোল্লা। “কিন্তু এখন সে নিজেই অসহায় হয়ে চিকিৎসার জন্য চেয়ে আছে,— বলেন তিনি।

মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি বলেন, “মোজাম্মেল সাংবাদিকবান্ধব একজন মানুষ। সাংবাদিক দেখলেই সহযোগিতা করতে ছুটে যেত। আজ সে নিজেই সহযোগিতা চাইছে, আমাদের সবার এগিয়ে আসা উচিত।”

কুয়াকাটা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন, “তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে এবং পাঁজরের হাড় ভেঙে গেছে। দ্রুত বরিশাল অর্থোপেডিকস বিভাগে ভর্তি না করলে জটিলতা বাড়বে।

মোজাম্মেলকে সাহায্য করতে চাইলে:

নগদ নম্বর: ০১৭১৬১৭৯৫৭৩
(যোগাযোগ: মো. মনিরুল ইসলাম, ০১৭১৬১৭৯৫৭৩)

একজন শ্রমজীবী, প্রতিবন্ধী ও পরোপকারী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সবার ছোট্ট সহযোগিতাও মোজাম্মেলের জীবনে বড় অবদান রাখতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল