banglahour

১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দিল ১২ দল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৭ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: বিএনপি সমমনা ১২ দলীয় জোটের পক্ষ থেকে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তায় ১২ দলীয় জোটের উদ্যোগে ঢাকা বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা।

সমাবেশে জোটের শীর্ষনেতারা বলেন, জনগণের সম্মতিহীন এই অবৈধ সরকারকে বিদায় করা জনগণের রাজনৈতিক কর্তব্য। সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারণ করা অনিবার্য হয়ে পড়েছে। সরকারের সমালোচনা করে তারা অভিযোগ করেন, বিরোধী দলগুলোর চলমান শান্তিপূর্ণ যুগপৎ কর্মসূচিতে সরকার অব্যাহত উস্কানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যাচ্ছে। স্বাধীন দেশে আজ ভিন্ন মত দমনে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কর্তৃত্ববাদী শাসনের সামাজিক ভিত্তি রচনা করা হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল