banglahour

নবাবগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২১ জুলাই ২০২৫, সোমবার, ৩:২৫ অপরাহ্ন

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতেহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল ইসলাম, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মেলায় মোট ১০টি স্টল অংশগ্রহণ করেছে, যেখানে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল