banglahour

রাজবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রাজনীতি | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ২১ জুলাই ২০২৫, সোমবার, ৮:২৮ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা শ্রমিকদল।

সোমবার বিকেলে রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার হয়ে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।

পরে সেখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মন্ডল।

সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ আলম, যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর শরিফসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তারা অবিলম্বে এসব অপকর্মের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তব্যে আরও বলা হয়, "গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশপ্রেমিক নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে শ্রমিকদল সর্বদা প্রস্তুত।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল