banglahour

তেরখাদায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:২৫ পূর্বাহ্ন

বিদ্যালয়ে সোমবার (২১ জুলাই) এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন এবং বলেন, এই অর্জন শুধু তোমাদের একক কৃতিত্ব নয়—এটি গোটা সমাজের জন্য গর্বের। তোমরাই আগামীর বাংলাদেশ। সৎ, মেধাবী ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের এই সম্মাননা তোমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। এই প্রাপ্তি আগামীদিনে জাতিকে গড়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শামীম আহমেদ রমিজ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু

জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, মো. কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: এফএম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন ন্যাংটা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। তারা যদি জ্ঞান, মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে উঠে, তবে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ এক রাষ্ট্র। অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উৎসাহ ও শিক্ষার্থীদের চোখে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। সংবর্ধনার এই মুহূর্ত তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে—এমনটাই মত অভিভাবক ও অতিথিদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল