banglahour

মাইলস্টোন স্কুলে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

সারাদেশ | স্টাফ রিপোর্টার।

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৯ অপরাহ্ন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের এক শিক্ষককে বহিরাগত এক যুবক লাঞ্ছিত করলে বিষয়টি জানাজানি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুল গেটের সামনে বিক্ষোভে নামে। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। তখন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে তিন শিক্ষার্থী আহত হয়।

আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীরা স্কুলের ভেতরে ফিরে যায় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। একটি অপ্রীতিকর ঘটনার পর শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েছিল। আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছি।

মাইলস্টোন স্কুলের একজন শিক্ষক জানান, “ঘটনার সূত্রপাত স্কুলের বাইরে হলেও শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে প্রতিবাদে নামে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি সামাল দিয়েছি।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তীতে এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল