banglahour

সংসদকে ছোট করতে হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৭ পূর্বাহ্ন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত পাল্টাপাল্টি নয়, প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি দিয়ে মাঠে থাকব।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ফখরুল সাহেব, পাকিস্তান আমল তো ভালো, এখন পাকিস্তানের কী অবস্থা? বাংলাদেশের ৬ মাস আমদানি করার রিজার্ভ আছে। পাকিস্তানে ৩ সপ্তাহের রিজার্ভও নেই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল