banglahour

দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: খুলনায় শফিকুল আলম তুহিন

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:২৪ অপরাহ্ন

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন অভিযোগ করেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাতকারী একটি স্বাধীনতাবিরোধী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে সুকৌশলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) খুলনা সদর থানা বিএনপির ওয়ার্ডসমূহে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ২৪ দিয়ে ৭১ মুছে ফেলতে চায়। তারা উগ্রবাদী মব সৃষ্টির কারিগর। এসব চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতনের সূচনা হয়েছিল। তিনি আরও বলেন, লন্ডন বৈঠকের পর জনগণের মধ্যে নির্বাচনের ব্যাপারে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু ঠিক সেই সময়ই কিছু রাজনৈতিক গোষ্ঠী দেশের রাজনীতিকে অন্য খাতে প্রবাহিত করতে চক্রান্ত শুরু করেছে। এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়। একই গোষ্ঠী বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।

সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ।
সভায় আরও বক্তব্য রাখেন বেগম রেহেনা ঈসা, নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, আফসার উদ্দিন মাস্টার, এডভোকেট মশিউর রহমান নান্নু, হারুন অর রশীদ, নুরুল আলম দিপু, ইফতেকার আলী বাবু, শাহিনুল ইসলাম, মীর কবির, জাহাঙ্গীর হোসেন, মেশকাত আলী, মনজুরুল আলম, বায়েজিদ হোসেন, নুরুল ইসলাম নূর, শওগতুল আলম সগীর, রফিকুল ইসলাম, মুরাদ হোসেন, মাসুদ খান, লিটু আনাম, মেহেদী হাসান লিটন, সরোয়ার শেখ, মফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা দেশব্যাপী চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল