
(১ বছর আগে) ২৩ জুলাই ২০২৫, বুধবার, ৬:৩৬ অপরাহ্ন
বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতের এ অভিযানে কাটাখালি মোড় এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে করে গাঁজা পরিবহনের সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর সুধারাম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪), এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজজাক মীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের পেছন থেকে গাঁজার চালান জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি রাজজাক মীর।
তিনি আরও বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।