banglahour

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৩ জুলাই ২০২৫, বুধবার, ৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫০ অপরাহ্ন

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অভিন্ন প্রশ্নপত্রে বৃত্তি পরীক্ষার সুযোগ দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় ভৈরব উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে ভৈরব বেসরকারি স্কুল ফোরাম। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তব্য দেন—মো. সুমন মোল্লা, আসাদুজ্জামান বাবুল, মতিউর রহমান সাগর, বিল্লাল হোসেন, অধ্যক্ষ আ. বাসেত ও অধ্যাপক সাজেদা বাসেত প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সরকার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। এতে করে মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

তারা বলেন, সরকারি-বেসরকারি সব শিক্ষার্থীর জন্য অভিন্ন প্রশ্নপত্রে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার আয়োজন করতে হবে। না হলে শিক্ষাখাতে দ্বৈতনীতি প্রতিষ্ঠিত হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি মানা না হলে শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে শিক্ষক ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর স্মারকলিপি পেশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল