banglahour

জীবন ও জীবিকার জন্য পরিবেশ সুরক্ষা অত্যন্ত জরুরি — জনউদ্যোগ খুলনার আলোচনা সভায় বক্তারা

সারাদেশ | খুলনা ব্যুরো প্রধান

(১ বছর আগে) ২৩ জুলাই ২০২৫, বুধবার, ৮:১৩ অপরাহ্ন

গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ শ্লোগানকে সামনে রেখে জনউদ্যোগ খুলনার আয়োজনে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শিক্ষক নেতা মানস রায় এবং ধারণাপত্র উপস্থাপন করেন জনউদ্যোগের সদস্য সচিব ও সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মুজিবর রহমান, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কুমারেশ চন্দ্র ঘরামী, শিক্ষক আসমা আক্তার, শিপ্রা মন্ডল ও শাম্মী আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অরিত্র ঘরামী ও লামিয়া আক্তার মদিনা।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা শুধু প্রকৃতির জন্য নয়, আমাদের জীবন ও জীবিকার সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, পরিবেশ রক্ষা না করলে প্রাকৃতিক সম্পদ হ্রাস পাবে, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আরও বাড়বে।

সভায় পরিবেশ দূষণ রোধ, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল রক্ষা এবং দূষণমুক্ত পরিবেশ গঠনের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবেশবান্ধব উদ্যোগ শুধু প্রকৃতি রক্ষায় নয়, অর্থনৈতিক উন্নয়নের পথও সুগম করে।

সভা থেকে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল