banglahour

সুনামগঞ্জে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা ড্যাব-এর নিন্দা ও দোষীদের শাস্তির দাবি

স্বাস্থ্য | সিলেট প্রতিনিধি।

(৮ মাস আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলার আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহাগ (৩০)-এর উপর নৃশংস হামলা ও ছুরিকাঘাতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সিলেট জেলা শাখা।

গত ২২ জুলাই ক্লিনিক চত্বরে একদল সন্ত্রাসী ডা. সোহাগের ওপর বর্বরোচিত হামলা চালায় বলে জানা গেছে।

এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ড্যাব-এর সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন,একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি গোটা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি চরম অবমাননা ও অবজ্ঞার বহিঃপ্রকাশ।

ড্যাব নেতৃবৃন্দ দোষী সন্ত্রাসীদের দলমত নির্বিশেষে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক আইনি শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একইসঙ্গে, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল