banglahour

দিনাজপুরে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলা | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৭:১৯ অপরাহ্ন

দিনাজপুরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর অংশ হিসেবে আয়োজিত এদিনব্যাপী প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলার ৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আলম ও নূর আলম খোকন।

খেলা শেষে বাছাইয়ের মাধ্যমে রংপুর বিভাগীয় পর্যায়ের জন্য দিনাজপুর জেলার একটি বালক ও একটি বালিকা দল গঠন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাবাডি প্রতিযোগিতা ও বাছাইপর্ব পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য কামরুজ্জামান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল