banglahour

কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শনিবার

রাজনীতি | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৭:২৭ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান’-এর ধারাবাহিকতায় স্বপ্নের বাংলাদেশ গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে এই পদযাত্রার একটি ঐতিহাসিক পর্ব।

এ উপলক্ষে আজ শুক্রবার আখড়া বাজার চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখা। সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক খাইরুল কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক নীরব হাসান সুজনসহ অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, শনিবার বিকেল ৫টায় কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে প্রধান পদযাত্রা কর্মসূচি। এতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

নেতারা বলেন, এই পদযাত্রা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠবে। জনগণের প্রত্যাশা, নতুন রাজনৈতিক চিন্তাধারার উত্থান এবং সত্য-ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

তারা আরও বলেন, স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়। তাদের প্রতিহত করতে হলে জনগণকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হবে। কিশোরগঞ্জের জনগণ আমাদের পাশে আছে, এবং এই পদযাত্রা সফল ও ঐতিহাসিক হবে বলেই আমরা বিশ্বাস করি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল