banglahour

শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন ও সাংস্কৃতিক আয়োজন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ২:৫৯ অপরাহ্ন

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ কর্মসূচির আওতায় ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ, শহীদ স্মরণ, ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক আলী হোসেন, মাজাহারুল ইসলাম ও আল নুর আয়েশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘জুলাই পুনর্জাগরণ’ কেবল একটি ইতিহাস নয়, এটি একটি আদর্শ, যা সমাজ পরিবর্তনের প্রেরণা হিসেবে কাজ করছে। দেশের প্রতিটি নাগরিককে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়ের পথে অগ্রসর হতে হবে।

পরে ‘জুলাই রেভ্যুলুশনারী এলায়েন্স’-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে একটি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয় এবং এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে সাংস্কৃতিক আয়োজনে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল