banglahour

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিত

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ৩:০৩ অপরাহ্ন

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নাটিকা প্রদর্শন।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম ‘স্বপ্নকুঁড়ি’-তে এই আয়োজন করে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নারী-পুরুষ ও সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ূন কবির, ডিপুটি সিভিল সার্জন আ.ন.ম. গোলাম মোহাইমেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি ফজলুল করিম ফারাজী, মাসুদ রানা ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,
উন্নত রাষ্ট্র গঠনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থান সৃষ্টিতে চরাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। শুধু সমতল নিয়ে চিন্তা করলে চলবে না, চরের মানুষের জীবনমান উন্নয়নেও সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে একটি প্রাঞ্জল নাটিকা পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা তুলে ধরা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল