banglahour

নির্বাচন আমাদের সবার জন্য চ্যালেঞ্জ, ব্যর্থ হলে খেসারত দেবে জাতি সিইসি নাসির

জাতীয় | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৪ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা যদি এই চ্যালেঞ্জে ব্যর্থ হই, তাহলে তার খেসারত দিতে হবে পুরো জাতিকে।

শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি মোক্ষম সুযোগ। অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকলেও আমাদের লক্ষ্য হবে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিইসি বলেন, “আমরা চাই প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, রাজনৈতিক দলগুলো যেন আস্থা রাখে, এবং আন্তর্জাতিক মহল যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে।

সভায় উপস্থিত প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল