banglahour

চুয়াডাঙ্গার দর্শনায় ১১ কেজি অবৈধ ভারতীয় রূপোসহ দুই চোরাকারবারী আটক

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ৯:৩৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দর্শনায় অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ওজনের অবৈধ ভারতীয় দানাদার রূপো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দর্শনা পৌরসভার আজিমপুর এলাকার সরকারি খাদ্য গুদামের পেছনে একটি ব্যক্তি মালিকানাধীন গুদামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—দর্শনার পুরাতন বাজার এলাকার ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুরের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাগজের কার্টুন থেকে ১০.৮৩৮ কেজি দানাদার রূপো জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা রূপো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল