banglahour

ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ৫:৪৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তার এ সফরকে ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ২৪ ও ২৫ জুলাই মালয়েশিয়া সফর করেন এবং ২৬ জুলাই দেশে ফেরেন। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়া সফরকালে পররাষ্ট্র সচিব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল আমরান মোহাম্মদ জিন-এর সঙ্গে কুয়ালালামপুরে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয়পক্ষ দুই দেশের দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে আসন্ন ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে।

এছাড়াও সন্ত্রাসবিরোধী সহযোগিতা, এলএনজি খাতে অংশীদারিত্ব, আসিয়ান ফোরামে পারস্পরিক সম্পর্কের অগ্রগতি, এবং রোহিঙ্গা সংকট নিয়ে দুই দেশের অবস্থান ও অগ্রাধিকার নিয়ে মতবিনিময় হয়।

উল্লেখ্য, ড. ইউনূসের এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর এবং কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল