banglahour

পিরোজপুরে পানিবন্দী অসহায়দের পাশে জেলা বিএনপি ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

রাজনীতি | মো.মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ৭:২০ অপরাহ্ন

সম্প্রতিক অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে। পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তার নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল এ কার্যক্রমে অংশ নেয়।

ত্রাণ বিতরণকালে আলমগীর হোসেন বলেন,বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে জিয়ানগরের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিএনপির পক্ষ থেকে তাদের সহায়তায় আমরা ত্রাণ ও নগদ অর্থ নিয়ে এসেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ জলিল হোসেন, সদর ইউনিয়নের মোহাম্মদ হাফিজুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও বিএনপি নেতারা জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল