banglahour

দেশের প্রয়োজনে গোলাপগঞ্জবাসী জীবন দিতে জানেন: ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ৭:৫১ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জের মানুষ যুগে যুগে দেশ ও জাতির প্রয়োজনে রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে আয়োজন করা হয়।

ফয়সল চৌধুরী বলেন, গোলাপগঞ্জের সাত অকুতোভয় শহীদের রক্ত এই আন্দোলনে নতুন গতি এনেছে। তারা হাসতে হাসতে জীবন দিয়েছেন। এই আত্মত্যাগ বাংলার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। তারা প্রমাণ করেছেন—দেশের প্রয়োজনে গোলাপগঞ্জবাসী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

তিনি আরও বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের জন্য মুক্তির সনদ। এটি আগামীর বাংলাদেশ গঠনের রূপরেখা। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে—এই ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশ পাবে স্থিতিশীলতা ও উন্নয়ন।

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মলিক আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সদর ইউপি ছাত্রদলের সভাপতি মারজান আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিনসহ আরও অনেকে।

সভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেতারা আন্দোলন ও নির্বাচনের মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল