banglahour

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কুচক্রী মহল: বিশ্বাস জাহাঙ্গীর আলম

রাজনীতি | মির্জা রন্টু, নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ৭:৫৪ অপরাহ্ন

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল সারা দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, "মানুষ এখন নির্বাচনমুখী, মানুষ ভোট দিতে চায়। সরকারকে আহ্বান জানাই যেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়।"

শনিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুড়ি বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল এসে পুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমায়েত হয়। পরে সেখান থেকে বিশাল এক মিছিল চাচুড়ি বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে চাচুড়ি বাজারে বিএনপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এ সময় কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স.ম রকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল