
(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৫ অপরাহ্ন
বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, বরং সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে— এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, খেলাধুলার মতো আয়োজন প্রমাণ করে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকা সম্ভব। বিএনপি দেশজুড়ে এই সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রবিবার (২৭ জুলাই) খুলনার রূপসা উপজেলায় প্রয়াত বিএনপি নেতা রবীন্দ্র ঘোষ স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল বলেন, “আমরা প্রতিশোধের পথে হাঁটতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই বিশাল জনসমাবেশকে শুভেচ্ছা জানাই।
তিনি আরও বলেন, এই আয়োজন প্রমাণ করে, রাজনৈতিক ও সামাজিক মতভেদ থাকলেও আমরা সবাই এক। খেলাধুলা একটি শক্তিশালী সামাজিক মাধ্যম, যা সম্প্রীতি গড়ে তোলে এবং যুব সমাজকে উৎসাহিত করে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তেরখাদা ফুটবল একাদশ এবং খোবার নাভীন সংসদ অংশ নেয়, যা ড্রয়ে শেষ হয়। হেলাল আশা প্রকাশ করেন, “এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে গ্রামের খেলাধুলার জগতে নতুন প্রাণসঞ্চার হবে এবং এখান থেকেই জাতীয় দলেও খেলোয়াড় উঠে আসবে।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু
সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন মোল্লা সাইফুর রহমান, মো. জাবেদ হোসেন মল্লিক, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিনসহ জেলা ও রূপসা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।