
(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২:১৭ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রেস নোটে বলা হয়, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি এবং দলীয় নীতিমালার প্রতি অবহেলা প্রদর্শন করেছেন। এ কারণে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এদিন আরেকটি প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদার-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস নোটে ভারপ্রাপ্ত সভাপতিকে সংগঠনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও গতিশীল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।