banglahour

গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না জামালপুরে নাহিদ ইসলাম

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনে অংশগ্রহণের স্বপ্নও দেখতে পারতেন না। আজ যারা বলছেন আমরা নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি, তারা যেন নিজেদের অতীতটা একবার ফিরে দেখেন।

সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা যদি কোটাবিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের দিকে না যেতাম, তাহলে শেখ হাসিনার অধীনে আরও চার বছর আপনাদের অপেক্ষা করতে হতো। আমরা নির্বাচন চাই—কিন্তু এমন নির্বাচন, যেখানে মানুষের প্রকৃত ভোটাধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে।

তিনি আরও বলেন, শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনে মানুষের জীবনের বাস্তব পরিবর্তন আসবে না। তাই জনগণের ওপর ভর করে আমরা কাঠামোগত পরিবর্তনের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়ক লুৎফর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পথসভার আগে তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কর্মসূচির অংশ হিসেবে নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, হরিজন পল্লী পরিদর্শন এবং একটি মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল