banglahour

ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের চার সদস্য গ্রেফতার

অপরাধ | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ প্রতিনিধি

(৯ মাস আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৪:২৮ অপরাহ্ন

ময়মনসিংহের দাপুনিয়া বাজার এলাকা থেকে চুরি হওয়া একটি অটোরিকশার সূত্র ধরে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো—ঢাকার মো. শাহিদ (৩০), নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোছা. রেহেনা আক্তার সাদিয়া (৩৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. মোস্তফা (৬২) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মো. মোস্তফা (৩৯)।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসে র‌্যাব-১৪ এর আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর সিও ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, গত ২৩ জুলাই মো. জাকির হোসেন নামের এক অটোরিকশা চালক অটোরিকশা চুরির অভিযোগে র‌্যাব-১৪ এর অধিনায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

রবিবার গভীর রাতে র‌্যাবের চৌকস অভিযানে ময়মনসিংহের গৌরীপুর থেকে শাহিদ, রেহেনা আক্তার, মো. মোস্তফা এবং তারাকান্দা থেকে অপর মোস্তফাকে গ্রেফতার করা হয়। অভিযানে চোর চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে প্রাইভেটকারে করে ঢাকা থেকে ময়মনসিংহে এসে অটোরিকশা চুরি করত এবং পরে সেগুলো চোরাই অটোরিকশা ব্যবসায়ী মো. মোস্তফার কাছে বিক্রি করত। মোস্তফা দীর্ঘদিন ধরে এসব চোরাই অটোরিকশার যন্ত্রাংশ আলাদা করে বা রং পরিবর্তন করে বিক্রি করে আসছিল।

আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব-১৪ এর সিও নয়মুল হাসান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল