banglahour

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৮:৫৫ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ও ধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। দেশের মাটি থেকে সন্ত্রাস নির্মূল করতে সরকার সর্বশক্তি প্রয়োগ করবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি এবং চলমান শুল্ক আলোচনা নিয়ে আলোচনা হয়। বৈঠকটি প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন হবে।

প্রধান উপদেষ্টা এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে চলমান কমিশনের কাজের অগ্রগতিও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।’

তিনি আরো জানান, রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম করা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল