
(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:১৬ অপরাহ্ন
বাগেরহাটের মোংলায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মোঃ জুলফিকার আলী সভাপতি ও মোঃ মাহবুবুর রহমান মানিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত কাউন্সিল শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ নাসির তালুকদার ও মোঃ গোলাম নুর জনি।
কাউন্সিল সূত্রে জানা গেছে, মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে ৬২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মোঃ জুলফিকার আলী ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন পেয়েছেন মাত্র ৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান মানিক পেয়েছেন ২১৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন পেয়েছেন ১৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নাসির তালুকদার ২৬০ ভোট এবং গোলাম নুর জনি ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।
সম্মেলন উপলক্ষে মোংলা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ আঃ রাজ্জাক সার্বিক তত্ত্বাবধান করেন।
পৌর বিএনপির এই দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
নির্বাচন ও কাউন্সিল ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।